সবুজ প্রান্ত
১১ মার্চ ২০২৩, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মাও. ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি প্রদান সম্পন্ন

শিক্ষা অর্জনের উদ্দেশ্য সার্টিফিকেট বা চাকুরী নয়, প্রকৃত জ্ঞানের দ্বারা মানুষ তার বন্ধু-শত্রুর পরিচয় করতে পারে

                           -মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
জকিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি, এদেশের ইসলামি শিক্ষা আন্দেলনের প্রাণপুরুষ মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন শিক্ষা অর্জনের উদ্দেশ্য কেবলমাত্র চাকুরী কিংবা সার্টিফিকেট অর্জন করা নয় বরং প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ তার বন্ধু কে, শত্রু কে তা পরিচয় করতে পারে। শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের কল্যাণের চিন্তা সবার করা উচিৎ। মাও. ফখরুল ইসলাম (রহ.)-এর মাধ্যমে জকিগঞ্জের মাদ্রাসা শিক্ষা ও শিক্ষার্থীদের যে খেদমত হয়েছে তা প্রবাদতুল্য। তিনি এ অঞ্চলের ইসলামি শিক্ষা অঙ্গনের এক আলোকবর্তিকা ছিলেন।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী গতকাল জকিগঞ্জের মঙ্গলশাহে আলহাজ রুফিজ আলী-শাফাতুন্নিছা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে মাও. ফখরুল ইসলাম ট্রাষ্টের ২১তম বৃত্তি সনদ প্রদান ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন। ট্রাস্টের সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৯০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ ও নগদ দুই লক্ষ তেইশ হাজার টাকার বৃত্তি তুলে দেয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৮ জন, ১ম বিভাগে ৪৮ জন ও সাধারণ গ্রেডে ১১৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন। এছাড়া সর্বাধিক সংখ্যক বৃত্তি অর্জনকারী প্রতিষ্ঠান জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। 
জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক কায়েস মাহমুদ চৌধুরী শিপারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের আরো বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোহাম্মদ নূরুল ইসলাম, ট্রেজারার মাও. এমাদ উদ্দীন, প্রভাষক বাছিত ইবনে হাবীব, ট্রাস্টের যুগ্ম সচিব ও হাজী তৈয়ব আলী মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাও. জামিল আহমদ, সিনিয়র শিক্ষক মাও. আব্দুল জব্বার, জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, প্রভাষক মাও. সাদিকুর রহমান খাদিমানী, সাংবাদিক জুবায়ের আহমদ প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত মাওলানা ফখরুল ইসলাম এ অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার পৃষ্টপোষকতার জন্য শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) ও শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দীস ছাহেব (রহ) এর নির্দেশে এই ট্রাষ্ট গড়ে তুৃলেছিলেন। ট্রাস্টের মাধ্যমে প্রথমদিকে উপজেলার মাদ্রাসাগুলোতে বিনামুল্যে বই বিতরণ ও শিক্ষা সহায়তা প্রদান করে আসছেন। তাছাড়া মঙ্গলশাহে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, ডিসপেনসারি ইত্যাদির মাধ্যমে জনসাধারণের বহুবিধ খেদমত আঞ্জাম দিচ্ছে এই ট্রাস্ট। গত বছরের ডিসেম্বরে ওমরাহর সফরত অবস্থায় পবিত্র মক্কা শরীফে ইন্তেকাল করেন আজীবন ইসলামি শিক্ষা হিতৈষী মাওলানা ফখরুল ইসলাম (রহ.)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।