সবুজ প্রান্ত
৩১ জানুয়ারী ২০২১, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ভোট কারচুপির অভিযোগ আনলেন দুই প্রার্থী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন দুই প্রতিদ্বন্ধি মেয়রপ্রার্থী। তারা হলেন আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী জগ মার্কার প্রতিনিধি ফারুক আহমদ ও পৌর আল-ইসলাহ’র সভাপতি মোবাইল মার্কার প্রতিনিধি মাও. কাজী হিফজুর রহমান। এই নির্বাচনে আ’লীগনেতা ফারুক আহমদ পেয়েছেন ২০৮১ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে তিনি হেরে যান। অপরদিকে মাও. কাজী হিফজুর রহমান পেয়েছেন ১৯৮৫ ভোট। অর্থাৎ আরোও ৯৮টি ভোট বেশী হলে তিনি নির্বাচিত হতে পারতেন।

মাও. কাজী হিফজুর রহমান কারচুপি করে ভোটের বাক্স বদলে দেয়া হয়েছে বলে অভিযোগ এনেছেন। ফেইসবুকে আপলোডকৃত এক ভিডিওতে দেখা যায় তিনি কেছরী ও বিলেরবন্দ কেন্দ্রে প্রকাশ্যে ব্যালেট ভর্তি বাক্স পরির্তনের অভিযোগ আনেন এবং পরবর্তিতে তিনি এ ব্যাপারে মামলা করবেন বলেও জানান। তিনি জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্থ্য করছিল প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজেষ্টেট থাকবেন। কিন্তু বাস্তবে কোন কেন্দ্রে গিয়ে ম্যাজেষ্টেটের দেখা পাওয়া যায় নাই। এমনকি অনেক ভোটকেন্দ্রে প্রার্থীদের ঢুকতে পর্যন্ত বাধা দেয়া হয়েছে। তিনি পৌরসভার ৬,৭,৮ ও ৯ নং কেন্দ্রে ভোট পূনঃ নির্বাচনের দাবী জানান।

আরেক সতন্ত্রপ্রার্থী ফারুক আহমদ নির্বাচনে ভোট পুন:গণনার দাবী জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পৌরসভার ৪, ৬ ও ৯ ওয়ার্ডে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে ভোট পুন:গণনার দাবী জানিয়েছেন।

সহকারী রির্টানিং কর্মকর্তা শাদমান সাকীব জানিয়েছেন, ফারুক আহমদ কয়েকটি ভোট সেন্টারে ভোট পুন:গণনার দাবী জানিয়ে রির্টানিং কর্মকর্তার বরাবরে লিখিত দাবী জানিয়েছেন। এখনো কোন সিদ্ধান্ত হয়নি। পুন:গণনা বিষয়ে রির্টানিং কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।