সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৭ মার্চ শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
বুধবার (২৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানিয়েছেন।
হিজরি বছর হিসেবে ১৪ শাবান দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করা হয়। আজ বুধবার (২৫ মার্চ) বাংলাদেশে ১৪৪১ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। আর তাই ২৭ মার্চ থেকে থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।