
জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জকিগঞ্জ অনলাইন টিভি।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
ইউনিভার্সাল কলেজ সিলেটের একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।
জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের সার্বিক পরিচালনায় এবং আহমেদ সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সুরমা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান এবং মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজির আহমেদ আফজল, প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, জামিয়া ইসলামিয়া জকিগঞ্জের প্রিন্সিপাল শাহরিয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, সেক্রেটারি আহসান হাবিব লায়েক, সহ-সভাপতি আব্দুল মুকিত ও কোষাধ্যক্ষ তারেক আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের রিপোর্টার আজাদুর রহমান, ডেইলি জকিগঞ্জের সম্পাদক মিজান আহমদ, আইএলটিএস জোনের সিইও ও ফাউন্ডার মিলাদ হোসেন, সোয়েব মাহমুদ, জেড টিভির সম্পাদক আব্দুস শহীদ শাকির, প্রতিদিনের বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, তাহসিন বিডির এম এ হায়দার,সবুজ প্রান্তের রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার এবং জকিগঞ্জ অনলাইন টিভির রিপোর্টার মনির আহমদ আহম।
এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে জকিগঞ্জ অনলাইন টিভির উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের মেধা বিকাশ এবং দেশগঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করবে। একই সঙ্গে তারা সংবাদমাধ্যমটির এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।