সিলেট প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, “জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য আমরা সবাই গ্রাম আদালত নিয়ে কাজ করছি। জনগণ যাতে সহজেই বিচার পেতে পারে, সে জন্য সরকার গ্রাম আদালতের কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ইউনিয়ন পরিষদে কর্মরত এএসিও/ইউপিএওরা এ কাজকে কতটা গুরুত্ব দিয়ে করছেন, তা দেখা জরুরি। দায়িত্ব ও কাজের প্রতি আন্তরিক না হলে সেবার মান নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে সরকারের এ ধরনের প্রশিক্ষণও তখন কার্যকর হবে না।”

রোববার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শাহজালাল উপশহর, সিলেটে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ রানা।

প্রশিক্ষণে হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদে কর্মরত এএসিওরা অংশগ্রহণ করবেন। সিলেট জেলায় মোট ১৩টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ হবে দুই দিনব্যাপী আবাসিক। আগামী ৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও হালনাগাদ, মামলা ব্যবস্থাপনা এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য আদান-প্রদান ও প্রতিবেদন তৈরির বিভিন্ন বিষয় নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।