সবুজ প্রান্ত প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

রোববার সন্ধ্যায় কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাসুক আহমেদ। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরপরই অসুস্থ হয়ে পড়েন বাবা আব্দুল লতিফ। কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান। আধা ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায়।

‎মারা যাওয়া বাবা-ছেলে হলেন ওই গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও মাসুক আহমেদ।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিং নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়েন বাবা আব্দুল লতিফ।

‎স্বজনদের ভাষ্য, ছেলের মৃত্যুর খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান আব্দুল লতিফ। ফলে অল্প সময়ের ব্যবধানে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।

‎মাসুক আহমেদ ছিলেন সদ্য বিবাহিত। তাঁর মৃত্যুর পর বাড়িতে গিয়ে দেখা যায়, একই খাটে পাশাপাশি রাখা হয়েছে বাবা ও ছেলের মরদেহ। স্বজনদের আহাজারিতে সেখানে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

‎বিষয়টি নিশ্চিত করে বারহাল ইউনিয়নের ইউপি সদস্য খলিল উদ্দিন বলেন, মাসুক আহমেদের মৃত্যুর পরপরই তাঁর বাবারও মৃত্যু হয়েছে। সোমবার বাদ জোহর হাটুবিল আল আমিন ঈদগাহ মাঠে বাবা-ছেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

‎জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে তাঁর বাবাও মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।