ক্রীড়া প্রতিবেদক
৫ জুন ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

উত্তর আমেরিকার মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক সমীকরণে বড়সড় সুখবর পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সের আকস্মিক পরাজয় এবং স্পেনের ড্রয়ের সুবাদে ফিফা র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল স্কালোনির দল। বিশ্বজয়ী ভক্তদের মনে এই অর্জন চনমনে ভাব এনে দিলেও সুখবরের পিঠে চেপে বসেছে এক চরম অস্বস্তি ও অদ্ভুত অভিশাপের ইতিহাস। কপালে চিন্তার ভাঁজ ফেলা ফুটবল ইতিহাসের পাতা উল্টালো দেখা যায় ১৯৯৩ সালে ফিফা র‍্যাংকিং চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে দলই এক নম্বর হিসেবে বিশ্বকাপে পা রেখেছে তাদের কেউই সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। আর এই র‍্যাংকিং অভিশাপের সূত্র ধরেই ইতিহাস ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে না আর্জেন্টিনা।

আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি ম্যাচের শেষভাগে এসে ওলটপালট হয়ে গেছে শীর্ষস্থানের চেনা হিসাব-নিকাশ। সম্প্রতি প্রীতি ম্যাচে আইভরিকোস্টের কাছে ২-১ গোলে হেরে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে স্পেন। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর এই আকস্মিক হোঁচট সরাসরি সুবিধা এনে দিয়েছে আর্জেন্টিনাকে। শীর্ষস্থান থেকে দুই ধাপ নেমে তিনে চলে গেছে ফ্রান্স আর দুই ধাপ লাফিয়ে চূড়ায় উঠেছে আলবিসেলেস্তেরা।

চলতি বছরের মার্চ থেকে চালু হওয়া ফিফার রিয়েল-টাইম আপডেট পদ্ধতি অনুযায়ী ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আর্জেন্টিনা। বিপরীতে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন এবং ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। আগামী ১০ জুন বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন আনুষ্ঠানিকভাবে এই র‍্যাংকিং চূড়ান্ত করা হবে। তবে তার আগে আগামী রোববার হন্ডুরাস এবং বুধবার আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার।

শীর্ষস্থান ফিরে পাওয়ার স্বস্তির সমান্তরালে আর্জেন্টাইন শিবিরে হানা দিচ্ছে বিগত ৩২ বছরের বিশ্বকাপ ইতিহাস। ১৯৯৪ বিশ্বকাপে ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে খেলতে নেমেছিল জার্মানি কিন্তু সেবার ট্রফি জেতে ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে শীর্ষ দল হিসেবে খেলতে গিয়ে ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ধরাশায়ী হয় ব্রাজিল। মজার ব্যাপার হলো সেবার ফ্রান্স টুর্নামেন্ট শুরু করেছিল ১৮তম দল হিসেবে। ২০০২ বিশ্বকাপে শীর্ষ দল ফ্রান্সের অবস্থা হয়েছিল আরও করুণ। বিশ্বমঞ্চে একটি গোলও না করতে পেরে গ্রুপ পর্বের চরম বিপর্যয় থেকে বিদায় নেয় তারা আর চ্যাম্পিয়ন হয় র‍্যাংকিংয়ের দুইয়ে থাকা ব্রাজিল।

একই কুখ্যাত ধারায় ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে র‍্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে খেলতে নেমে ব্রাজিল দুইবারই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায়। যেখানে যথাক্রমে ১৩তম দল ইতালি ও দ্বিতীয় দল স্পেন শিরোপা ঘরে তোলে। এরপর ২০১৪ বিশ্বকাপে শীর্ষ দল স্পেন এবং ২০১৮ বিশ্বকাপে শীর্ষ দল জার্মানি উভয়কেই বিদায় নিতে হয় গ্রুপ পর্বের কান্নার ম্যাচ থেকে।

এমনকি সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও শীর্ষ দল হিসেবে মাঠে নেমেছিল ব্রাজিল কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ট্রফি ছাড়াই বিদায় ঘটে তাদের। সেবার র‍্যাংকিংয়ের তিনে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা নিজেই শীর্ষ দল ও হট-ফেবারিট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনের বিশ্বকাপে পা রাখছে।

এখন দেখার বিষয় ফুটবল ইতিহাসের সব রেকর্ড নিজের করে নেওয়া লিওনেল মেসি কি পারবেন তিন দশকের পুরনো এই ফিফা র‍্যাংকিং অভিশাপ ও অমোঘ ইতিহাস ভেঙে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে নাকি ইতিহাস তার নির্মম পুনরাবৃত্তিই দেখাবে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

১০

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১১

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১২

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১৩

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৪

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৫

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৬

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৮

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৯

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।