
সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি চললেও মৌলভীবাজারে আজ বুধবারই (২৭ মে) আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সময়সূচির সঙ্গে মিল রেখে সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এই বিশেষ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন।
পৌর শহরের এই ঈদের জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ আদায় শেষে নিয়ম অনুযায়ী খুতবা পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে জামাতের ইমাম আবদুল মাওফিক চৌধুরী জানান, কোনো ব্যতিক্রম বা নতুনত্ব নয়, বরং দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তাঁরা সৌদি আরবের সময়সূচি ও চান্দ্রপঞ্জিকা অনুসরণ করে নিয়মিত এভাবে আগাম ঈদ উদ্যাপন করে আসছেন।
প্রসঙ্গত, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২৮ মে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।