সবুজ প্রান্ত প্রতিবেদক
২২ মে ২০২৬, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্যের মৃত্যু,ঘাতক গ্রেপ্তার

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাব-৯ এর  সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করেছে।

‎পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ওই ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে কর্তব্যরত র‌্যাব সদস্য ইমন আচার্য্য তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে ইমন আচার্য্যের বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

‎​গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্য ইমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হাসপাতালের আইসিসিইউ-২ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎​সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ দায়িত্ব পালনকালে এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় র‌্যাবের সদস্য ইমন বিষয়টি দেখতে পান। তিনি ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরার সাথে সাথেই ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই হামলাকারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার পরপরই সে র‌্যাব সদস্যকে ছুরিকাঘাত করে। ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।