স্টাফ রিপোর্টার
১২ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ৪ বছরের ভাতিজিকে যৌন নির্যাতনের পর হত্যা, গ্রেপ্তার প্রতিবেশী চাচা

সিলেটের সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির নিহত শিশুর প্রতিবেশী চাচা। পুলিশ জানিয়েছে, হত্যার পর মরদেহ দুই দিন সুটকেসে লুকিয়ে রেখে পরবর্তীতে তা ডোবায় ফেলে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত ৬ মে সকালে শিশুটিকে দোকান থেকে দুটি সিগারেট কিনে আনার কথা বলে নিজের ঘরে ডেকে নেয় জাকির। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রমাণ লুকানোর উদ্দেশ্যে স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে শিশুটির মরদেহ একটি সুটকেসে ভরে দুই দিন নিজের ঘরেই রেখে দেয় অভিযুক্ত। পরে মরদেহে পচন ধরে গন্ধ ছড়াতে শুরু করলে শুক্রবার রাতের আঁধারে পাশের একটি ডোবায় ফেলে দেয় সে। ওই দিনই পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পর এলাকাবাসী যখন শিশুটিকে খুঁজছিল, তখন অভিযুক্ত জাকিরও তাদের সঙ্গে খোঁজাখুঁজিতে অংশ নেয়। এমনকি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার সময়ও সে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল।

এদিকে জাকিরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। সোমবার রাতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা জাকিরের বাড়িতে হামলা চালায়।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত সরাসরি অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের অভিযোগ যুক্ত করার বিষয়ে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।