স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ৩ বছরের শিশুর গলায় চাকু ধরে শিক্ষকের টাকা ছিনতাই

সিলেটে দিনদুপুরে তিন বছরের শিশুর গলায় ছুরি ধরে এক কলেজ শিক্ষকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরের আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ভেতর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওহি আলম রেজা বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক।

‎ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার পৌনে তিনটার দিকে ওহি আলম রেজা তার তিন বছরের ছেলেকে নিয়ে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় চালক ছাড়াও আগে থেকে একজন যাত্রী বসা ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই আরও একজন যাত্রী ওই অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওই যাত্রী ওহি আলমের শিশু সন্তানের গলায় চাকু ধরে তাকে চুপ থাকার নির্দেশ দেয়। বাবা রেজা আতঙ্কিত হয়ে ছেলেকে জড়িয়ে ধরলে ছিনতাইকারীরা তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও চালক আরও কিছুটা পথ সামনে গিয়ে তাকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

‎পরবর্তীতে শিক্ষক ওহি আলম রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার বিবরণ দিলে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

‎বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ভুক্তভোগী শিক্ষক থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাকে সাথে নিয়ে তদন্ত শুরু করেছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।