
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় রুমা পাল (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানার কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমা পাল ওই এলাকার রঞ্জিত পালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা পাল নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, রুমা পাল নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে পুলিশ ওসমানী হাসপাতালে যায়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সাথে পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।