নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আমার নাম ভাঙিয়ে কেউ সুবিধা নেবে না” : মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

সততা, জবাবদিহিতা ও জনসেবাকে সামনে রেখে কঠোর বার্তা দিয়েছেন মুফতি মাওলানা আবুল হাসান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ প্রভাব খাটাতে পারবে না এবং “এমপি সাহেবের লোক” পরিচয়ে সুবিধা নেওয়ার সংস্কৃতি আর চলবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে, আর নিরপরাধ ও ভালো মানুষকে হয়রানি করা হলে তা তিনি মেনে নেবেন না। পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে আইন প্রয়োগ করতে হবে এতে জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।

রাজনৈতিক মত বা দলীয় পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা যাবে না। “রাজনীতি করা অপরাধ নয়; কিন্তু হয়রানি অপরাধ” উল্লেখ করে তিনি এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকার ঘোষণা দেন।
সরকারি অফিসে দালালচক্রের উপস্থিতি বন্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন দৌড়ঝাঁপ ও ভোগান্তি ছাড়া সেবা পায় সেটিই প্রশাসনের মূল দায়িত্ব। জনগণের কষ্ট লাঘবই হবে উন্নয়নের প্রকৃত মানদণ্ড।

কানাইঘাট–জকিগঞ্জ এলাকার উন্নয়ন প্রসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন যেন মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে সে লক্ষ্যেই কাজ করা হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভাটি জুড়ে ছিল জনসেবার মান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের আস্থা অর্জনের অঙ্গীকার যা স্থানীয় প্রশাসনের কার্যক্রমে নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।