সবুজ প্রান্ত অনলাইন
২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে এক বন্ধু নিহত,আরেক বন্ধু হাসপাতালে

InShot 20260202 171042150 ezgif.com optiwebp scaled
InShot 20260202 171042150 ezgif.com optiwebp scaled

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাঁধন (১৮) নামে তরুণ নিহত হয়েছেন।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে চারখাই বাগবাড়ি মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎নিহত মোহাম্মদ বাঁধন আহমেদ বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নওয়াখানী গ্রামের রহমান আহমেদের ছেলে। এ ঘটনায় আহত মাহিন আহমেদ (১৯) একই উপজেলার পাতন গ্রামের বাসিন্দা। তাঁরা দুজন একে অপরের বন্ধু বলে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে চারখাই বাগবাড়ি মডেল স্কুলের সামনে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।

‎এদিকে আহত মাহিন আহমেদের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই বাঁধন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

‎ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এই দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।