সবুজ প্রান্ত অনলাইন
২৬ জানুয়ারী ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মধু মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

InShot 20260126 175641973 ezgif.com optiwebp
InShot 20260126 175641973 ezgif.com optiwebp

সিলেটের বিশ্বনাথ উপজেলার সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মরহুম গোলাম রাব্বানী মধু মিয়া স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাফিজ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম স্যারের প্রাক্তন ছাত্র মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট গোলাম কিবরিয়া রেজু, হাজী ফজলুর রহমান, মোঃ আলতাফুর রহমান, আব্দুল তাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত পুরকায়স্থ। এছাড়াও বক্তব্য রাখেন সাইদুল ইসলাম, মুহিবুর রহমান, সুহেদ আহমদ, নুরুল হক, তজমুল আলী, আব্দুল মন্নান, আব্দুর রউফ, আব্দুল হান্নান, ইমরান আহমদ ও কামরুল ইসলাম।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বরইগাঁও তাজপুর সদলপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আমিন। এ সময় হাজী ইউসুফ মিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র শাহআলম, আনসার আলী, বেলায়েল হোসেন সাইফ, আফজল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম গোলাম রাব্বানী মধু মিয়া স্যারের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, সৎ, নিষ্ঠাবান ও শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত দরদী। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর শিষ্টাচার, শিক্ষাদান পদ্ধতি ও মানবিক গুণাবলি আজও শিক্ষার্থী ও সহকর্মীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।

শেষে মরহুম স্যারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১১

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১২

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৩

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৪

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১৫

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৭

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৮

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৯

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।