সবুজ প্রান্ত অনলাইন
১১ জানুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে এক বছরের কারাদণ্ড অথবা গুনতে হবে জরিমানা

20260111 181739 ezgif.com jpg to webp converter scaled
20260111 181739 ezgif.com jpg to webp converter scaled

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর সরাসরি অনুমতির বাধ্যবাধকতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে রায়ে স্পষ্ট করা হয়েছে, স্ত্রীর অনুমতি না লাগলেও যথাযথ কর্তৃপক্ষ বা সালিশি পরিষদের (আরবিট্রেশন কাউন্সিল) অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। এই আইনি প্রক্রিয়া লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে হবে। সম্প্রতি এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রকাশিত ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এই তথ্য জানানো হয়েছে।

‎আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়ার সরাসরি কোনো বাধ্যবাধকতার অস্তিত্ব নেই। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, দ্বিতীয় বিয়ের বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব এখন সালিশি পরিষদের ওপর ন্যস্ত। অর্থাৎ কোনো ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে পরিষদের কাছে আবেদন করে বৈধ অনুমতি নিতে হবে। ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় এ ধরনের ক্ষেত্রে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বর্তমান বিশেষ আইনে সাজার পরিমাণ ও পদ্ধতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

‎এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে রিটকারী পক্ষ। তাদের দাবি, স্ত্রীর অনুমতি নেওয়ার বিষয়টি শিথিল করা হলে সমাজে বহু বিবাহের অপব্যবহার বাড়তে পারে এবং এতে নারীদের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।