
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক মাওলানা মো. মুজিবুর রহমান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মাওলানা ছাদিকুর রহমান বলেন, এই অর্জন আমাদের জন্য বড় প্রেরণা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ সম্মান অর্জন করেছি। ভবিষ্যতেও আমরা মানসম্মত দ্বীনি ও সাধারণ শিক্ষা একসঙ্গে এগিয়ে নিতে চাই।
মাওলানা মো. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব। তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানের আলো পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এলাকাবাসী মনে করছেন, নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার এই সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং পুরো এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।