শাহ্ মাশুক নাঈম
৬ জানুয়ারী ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেস্ট পরীক্ষায় ৭ বিষয়ে ফেল: দোয়ারাবাজারে শ্রেণিকক্ষে তালা দিল বিএনপি নেতার ছেলে

InShot 20260106 184623652 ezgif.com jpg to webp converter
InShot 20260106 184623652 ezgif.com jpg to webp converter

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন এবং একপর্যায়ে শ্রেণিকক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ লক্ষ্মীপুর ইউনিয়নের এক বিএনপি নেতার ছেলে বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার টেস্ট পরীক্ষার ফল জানতে চাইলে আরিফ নিজেই সাত বিষয়ে ফেল করার বিষয়টি স্বীকার করে।

পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে আরিফ শিক্ষকদের হুমকি দেন এবং বলেন, তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। একপর্যায়ে সে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা কোনো শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয় এবং বিষয়টি মীমাংসার দায়িত্ব ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিএনপির রাজনীতি করি ঠিকই, কিন্তু এই ঘটনায় আমার ছেলে একা নয়, আরও কয়েকজন শিক্ষার্থী ছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার অনিয়ম ও দুর্নীতির কথা বলায় তিনি এককভাবে আমার ছেলের নাম জড়িয়ে প্রচার করছেন। বিষয়টির সমাধান হয়েছে।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, শ্রেণিকক্ষের তালা খুলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।