নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
৪ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল সফল করতে মতবিনিময় সভা

AddText 01 04 11.21.40 scaled
AddText 01 04 11.21.40 scaled

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল–২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে বৃহত্তর এলাকাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী। তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ওলীআল্লাহ, ইসলাহী আন্দোলনের অগ্রদূত এবং দ্বীনী শিক্ষার উজ্জ্বল পথপ্রদর্শক। তাঁর ইলম, আমল ও আখলাকের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই ঈসালে সওয়াব মাহফিলের মূল উদ্দেশ্য। তিনি মাহফিলকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুচারুভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওরে ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে দেশ-বিদেশের খ্যাতনামা পীর-মাশায়েখ, আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থেকে বয়ান প্রদান করবেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিলে প্রতিবছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। এ বিপুল জনসমাগমকে কেন্দ্র করে আগত মুসল্লিদের নিরাপত্তা, যাতায়াত, শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে এলাকার মুরব্বিয়ানে কেরাম, আলেম-উলামা, যুবসমাজ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাহফিল বাস্তবায়ন কমিটির সচিব মাহমুদ হাসান চৌধুরী রায়হান উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে ১৮তম ঈসালে সওয়াব মাহফিলকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অর্থবহভাবে সম্পন্ন করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।