জকিগঞ্জ প্রতিনিধি
৩ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে রাতের আধারে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন : প্রান্তিক জনগোষ্ঠীর বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ

AddText 01 03 12.05.23 scaled
AddText 01 03 12.05.23 scaled

পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে গভীর রাতে শীতার্ত মানুষের দুয়ারে পৌঁছে যান জকিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার (২ জানুয়ারি) রাতের আঁধারে জকিগঞ্জ উপজেলার প্রান্তিক ও দুর্গম বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন।

জকিগঞ্জের বারহাল ও সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকার গুচ্ছগ্রামসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে শীতার্ত মানুষের কাছে নিজ হাতে কম্বল তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ ও দৈনিক রূপালী বাংলাদেশ-এর প্রতিনিধি আব্দুল মুকিত।

স্থানীয়রা জানান, প্রচণ্ড শীতে দিনমজুর, ভ্যানচালক, ভিক্ষুক ও বস্ত্রস্বল্প নারী-পুরুষরা খড়কুটো জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছিলেন। এমন সময়ে গভীর রাতে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ও কম্বল পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনেকেই বলেন, জীবনে প্রথমবার এভাবে রাতের বেলা সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মানবিক সহায়তা পেলেন।

শীতার্ত মানুষজনের ভাষ্য, “এত রাতে এসে আমাদের কথা ভাববেন তা কল্পনাও করিনি। এই কম্বল আমাদের জন্য অনেক বড় উপহার।”

স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবেই নয়, সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।