সবুজ প্রান্ত
১২ ডিসেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

InShot 20251212 145738451 ezgif.com jpg to webp converter
InShot 20251212 145738451 ezgif.com jpg to webp converter

 

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শুক্রবার দুপুরে তার ওপর গুলি চালানো হয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

‎ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। জরুরি বিভাগে তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তারা খবর পেয়েছেন যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। পুলিশ টিম ঘটনাস্থলে গেছে এবং নিশ্চিত তথ্য পরে জানানো হবে।

‎জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনার নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, শরিফ ওসমান হাদির ওপর হামলা রাজনৈতিক সহিংসতারই প্রকাশ। তিনি বলেন, হাদির মতো তাদের জীবনও ঝুঁকিতে আছে কিন্তু তবুও তারা লড়াই চালিয়ে যাবেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তার দাবি, রাজধানী এখন চাঁদাবাজ ও গ্যাংস্টারদের দখলে আছে এবং এই অবস্থা বদলাতে শিগগিরই অভ্যুত্থান শুরু হবে। তিনি ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

‎গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি জানিয়েছিলেন, দেশি ও বিদেশি বিভিন্ন নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। তার দাবি ছিল, তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং তার পরিবারের বিরুদ্ধে ভয়াবহ হামলার হুমকি দেওয়া হয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।