জকিগঞ্জ প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত ইউএনও’র সঙ্গে জকিগঞ্জে সাংবাদিকদের মতবিনিময়

InShot 20251207 214705492 ezgif.com jpg to webp converter
InShot 20251207 214705492 ezgif.com jpg to webp converter

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সাথে জকিগঞ্জ উপজেলার সাংবাদিকদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় জকিগঞ্জ উপজেলার সাম্প্রতিক সামাজিক সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। আলোচনায় বিশেষভাবে উঠে আসে- জুয়াখেলা, জন্মনিবন্ধনে অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিরসন এবং কৃষি জমি রক্ষা।

সাংবাদিকরা বলেন, এলাকায় অবাধে জুয়াখেলা চলছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং সমাজে অপরাধের প্রবণতা বাড়াচ্ছে। জন্মনিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও হয়রানির অভিযোগও তুলে ধরা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।

‎তারা আরও বলেন, জকিগঞ্জে বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে তা মহাসড়কে ফেলা হচ্ছে, যার ফলে যেমন গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দিন দিন কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংবাদিকরা। এছাড়া শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত এবং জকিগঞ্জ বাজার এলাকায় যানজট সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ শাকির, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, ক্রীড়া সম্পাদক আজাদুর রাহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ হোসাইন আইমান এবং কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সাইফুর রহমান, তানিম আহমদ ও উবেদুল্লাহ তালুকদার।

এছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সিনিয়র সহ-সভাপতি এখলাছুর রাহমান,অফিস সম্পাদক কে.এম. মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ লস্কর ও সদস্য ফয়সাল আহমদ সভায় অংশ নেন।

‎সভায় ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১০

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১১

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১২

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৩

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৪

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৫

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১৬

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১৭

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১৮

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৯

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।