সবুজ প্রান্ত
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সে আনজুমানে আল ইসলাহর সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

IMG 20251211 WA0003 ezgif.com jpg to webp converter scaled
IMG 20251211 WA0003 ezgif.com jpg to webp converter scaled

ইউরোপের হৃদয়ে, ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সভা ও কাউন্সিল। প্রবাসে থেকেও দ্বীনের সঠিক দাওয়াত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের এমন সমাবেশে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত সদস্যরা।

সভায় ভিডিও বার্তা পাঠান সংগঠনের মুহাতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, “সত্য, সততা ও সহীহ আকিদার আলোকে মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির পথে ডাকার উদ্দেশ্যে ১৯৭৯ সালে পীর ও মুরশিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. আনজুমানে আল ইসলাহ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের কর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও ইসলামের খেদমতে নিয়োজিত আছেন।”

তিনি আরও বলেন, “মহানগর ফ্রান্সের মতো একটি দেশে দ্বীন প্রতিষ্ঠায় আল ইসলাহর কর্মীরা যে সাহস ও আন্তরিকতার পরিচয় দিচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। ইখলাস, ভাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসা নিয়ে দ্বীনের খেদমতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মির্জা কারী শফিকুল ইসলাম, হাফিজ এখলাসুর রহমান রাজু ও অভারভিলা বাংলাদেশি কমিউনিটি জামে মসজিদের সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরী।

প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত উৎসবমুখর কাউন্সিলে সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬–২০২৮ সেশনের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মাওলানা মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা কাজী আব্দুল মুহিত পুনরায় দায়িত্ব পান।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা

সহ-সভাপতি: সিদ্দিকুর রহমান, রয়েল আহমদ, কারী আবু সিদ্দিক আনসারী, আমিনুল হক, কারী মুনাজ্জিল আলী।
জয়েন্ট সেক্রেটারি: শাহ আব্দুল আজিজ জায়েদ, কারী রুবেল আহমদ, হাফিজ আবু জাফর রিপন।
ট্রেজারার: আহসান হাবিব শাহ।
অর্গেনাইজিং সেক্রেটারি: মো. জিল্লুর রহমান।
এডুকেশন অ্যান্ড ট্রেইনিং সেক্রেটারি: সাইফুর রহমান।
প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: আব্দুর রশিদ চৌধুরী।
ওয়েলফেয়ার সেক্রেটারি: কামাল আহমদ।
মেম্বারশিপ সেক্রেটারি: হাফিজ জামাল আহমদ।
কমিটি সদস্য: শামিম আহমদ, শাহিন আহমদ, খন্দকার ইমামুল হাসান, শিপন মিয়া খান, সুহেল আহমদ, জুনেদ আহমদ, আবু সাইদ সায়েম, হাফিজ দুলায়েত আহমদ, হোসাইন খান, মুজিবুর রহমান আজহার, শাহ আব্দুস সামাদ, আহমদ সুহেল, রুমেন আহমদ, কামরান হোসাইম, জাহেদ আহমদ, মুহিবুর রহমান খালেদ, মাহিদ আহমেদ, আমজাদ হোসেন সুইট, আবুল হাসান সিদ্দিকী।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।