মূল কনটেন্টে যান
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১১ ডিসেম্বর ২০২৫


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
17634054130204150374732314405206
17634054130204150374732314405206

দেশের বাজারে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। সর্বশেষ গত ২ ডিসেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেই সমন্বয়কৃত মূল্যই বর্তমানে বাজারে কার্যকর রয়েছে।



বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে সর্বশেষ যে মূল্য নির্ধারণ করা হয়, সেটিই কার্যকর রয়েছে।

আজকের স্বর্ণের দাম — ভরি প্রতি (১০ ডিসেম্বর ২০২৫)
ক্যারেটআজকের দাম (ভরি প্রতি)
২২ ক্যারেট২,১১,৯৫ টাকা
২১ ক্যারেট২,০১,৪৯৬ টাকা
১৮ ক্যারেট১,৭২,৭০৯ টাকা
সনাতন পদ্ধতি১,৪৩,৬৮৯ টাকা

স্বর্ণের ঘোষিত মূল্যের সঙ্গে ক্রেতাদের আরও কিছু অতিরিক্ত খরচ বহন করতে হয়। এর মধ্যে রয়েছে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (মেকিং চার্জ)। তবে, জুয়েলারি ভেদে স্বর্ণের নকশা, মান এবং মেকিং চার্জের তারতম্যের কারণে এই খরচে ভিন্নতা দেখা যেতে পারে।
‎

এর আগে সর্বশেষ ১ ডিসেম্বর দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা করা হয়েছিল।



২১ ক্যারেট ভরি ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা। যা কার্যকর হয়েছিল ২ ডিসেম্বর থেকে।

স্বর্ণ কেনার সময় যা মাথায় রাখবেন

স্বর্ণ কেনা একটি বড় বিনিয়োগ। তাই এটি কেনার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত:

১. বিশুদ্ধতা যাচাই করুন: স্বর্ণের মান নিশ্চিত করতে হলে হলমার্ক চিহ্ন দেখুন। এটি স্বর্ণের বিশুদ্ধতার নিশ্চয়তা দেয়।

২. বাজার পরিস্থিতি বুঝুন: দামের সঙ্গে ভ্যাট এবং অন্যান্য খরচ যোগ হতে পারে। কেনার আগে দোকানে জিজ্ঞাসা করে নিন।

FAQ: আজকের স্বর্ণের দাম ২০২৫ – বাংলাদেশ

প্রশ্ন: ২২ ক্যারেট স্বর্ণের দাম আজ কত?

উত্তর: ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২,১১,৯৫ টাকা।

প্রশ্ন: ২১ ক্যারেটের দাম কত আজ?

উত্তর: ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২,০১,৪৯৬ টাকা।

প্রশ্ন: ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির দাম কত?

উত্তর: ১৮ ক্যারেটের ভরিপ্রতি দাম ১,৭২,৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১,৪৩,৬৮৯ টাকা।

প্রশ্ন: আজ স্বর্ণের দাম কি পরিবর্তন হয়েছে?

উত্তর: না, ২ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া দাম ৯ ডিসেম্বরেও অপরিবর্তিত রয়েছে।

প্রশ্ন: কেন ২২ ক্যারেট স্বর্ণ বেশি জনপ্রিয়?

উত্তর: ২২ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা এবং মানের কারণে এটি বাজারে সবচেয়ে জনপ্রিয়। দাম একটু বেশি হলেও, এটি দীর্ঘস্থায়ী ও বিনিয়োগের জন্য আদর্শ।