ছাতক প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একই ইউনিয়নের তিন প্রার্থী মাঠে—সুনামগঞ্জ-৫ আসনে নতুন সমীকরণ

AddText 12 12 01.28.05 scaled
AddText 12 12 01.28.05 scaled

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে তৈরি হয়েছে চমকপ্রদ পরিস্থিতি। দক্ষিণ ছাতকের দোলারবাজার ইউনিয়নের তিনটি গ্রামের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামায় এ আসনের নির্বাচনী সমীকরণে এসেছে নতুন মোড়। শিল্পনগরী খ্যাত ছাতক ও সীমান্তবর্তী দোয়ারাবাজারের এ আসনে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়; তবে এবারের প্রতিযোগিতা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর থেকে আসনটি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে আসে। উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ প্রতিষ্ঠিত সংগঠনের প্রার্থী মাঠে নামায় পুরো হিসাব-নিকাশে এসেছে ব্যাপক পরিবর্তন।

দোলারবাজার ইউনিয়নের চেলারপাড়, কল্যাণপুর ও জটি—এই তিন গ্রাম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মধ্যে দুজনই ইসলামী সংগঠনভুক্ত অভিজ্ঞ আলেম।
প্রার্থীরা হলেন—

মাওলানা আব্দুস সালাম আল মাদানী, গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, সিলেট জেলা জামায়াতের শূরা সদস্য ও দলীয় প্রার্থী।

মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বুরাইয়া মাদ্রাসার উপাধ্যক্ষ; বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।

জয়নাল আবেদীন, মানবাধিকারকর্মী ও লন্ডনপ্রবাসী স্বতন্ত্র প্রার্থী।

একই ইউনিয়নের তিন গ্রাম থেকে প্রার্থী দাঁড়ানোয় দোলারবাজার এলাকায় ভোটারদের মধ্যে কৌতূহল তুঙ্গে। স্থানীয়রা বলছেন, এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

বারগোপি গ্রামের বাসিন্দা কামাল আহমদ বলেন, “একই ইউনিয়নের তিন ব্যক্তি প্রার্থী হওয়া অস্বাভাবিক নয়। পাঁচজনও হতে পারে। প্রতিযোগিতাই গণতন্ত্রের সৌন্দর্য—ভোটাররাই সঠিক প্রার্থী বেছে নেবেন।”

জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, “দলের মনোনয়ন পেয়ে মাঠে নেমেছি। জনগণের সাড়া অত্যন্ত ভালো। বিজয় আসবে ইনশাআল্লাহ।”

স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী বলেন, “দুজন আলেম ও একজন লন্ডনী প্রার্থী মাঠে থাকা কোনো বিভাজন তৈরি করবে বলে মনে করি না। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জোরেশোরেই লড়াই করছি; প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি।”

মানবাধিকারকর্মী জয়নাল আবেদীনও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “প্রতিযোগিতা গণতন্ত্রকে শক্তিশালী করে। মাঠে মানুষের কাছে যাচ্ছি; ভালো ফলের আশা করছি।”

এদিকে পুরো নির্বাচনী সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন—দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক এমপি। আলেম-ওলামাদের মধ্যে বিভাজনের কারণে মিলন এবার আরও শক্ত অবস্থানে আছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।