সবুজ প্রান্ত
১১ ডিসেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচিত অনুষ্ঠিত

20251211 181958 ezgif.com optiwebp scaled
20251211 181958 ezgif.com optiwebp scaled

লন্ডনের পূর্বাঞ্চলের একটি হলে অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন ২০২৫। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুনুর রশিদ। সভা পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ।

‎সভা শুরু হয় মাওলানা হাফিজ আবুল হাসানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি শামীম শাহান। এরপর বিগত মেয়াদের কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার মোঃ আহবাব হোসেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সাবেক ডেপুটি মেয়র মোঃ শাহিদ আলী ও কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী।

‎সভায় সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রব, মসিউর রহমান শাহীন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম মাছুম, সহ-সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাসনাত চৌধুরী, সদস্য আব্দুল লতিফ লছনু, এনায়েতুল কিবরিয়া চৌধুরী, শ্রী চিত্রাদীপ পুরকায়স্থ ঝুমুর, মোঃ রুহুল আমিনসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করেন।

‎সভা শেষে বিপুল সংখ্যক প্রবাসী জকিগঞ্জবাসীর উপস্থিতিতে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি হারুনুর রশিদ।

‎নির্বাচন কমিশনার শিহাব আহমদ চৌধুরী সাবু, মাওলানা শেহাব উদ্দিন ও মোঃ আব্দুল বাছিত চৌধুরী ২০২৫-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ও কোষাধ্যক্ষ রাসেল আলম চৌধুরী বাবু। এছাড়া সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।

‎অনুষ্ঠানে রাফেল ড্র-তে বিজয়ী হন আব্দুল বাছিত মুকুল, বুলবুল আহমদ ও আবিদুর রহমান। তাদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি কাউন্সিলর সুলুক আহমদ, নবনির্বাচিত সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু এবং “রীহ আল মাদিনাহ” কোম্পানির ডিরেক্টর মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।

‎সভা শেষ হয় সভাপতি হারুনুর রশিদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও কার্যক্রম সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।