স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাওলানা মুহিবুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

20251209 181553 ezgif.com optiwebp scaled
20251209 181553 ezgif.com optiwebp scaled

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মাওলানা মো. মুহিবুর রহমান। গত ২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভা এবং ৬ নভেম্বর ২০২৫ একাডেমিক কাউন্সিলের ২৬৭তম সভায় তাঁর ডিগ্রি অনুমোদন দেওয়া হয়।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে “Institutional Zakat Management in Bangladesh: Practices, Potentials, and Challenges” শিরোনামে গবেষণা সম্পন্ন করেন। তাঁর সুপারভাইজার ছিলেন আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।

মাওলানা মুহিবুর রহমান ১৯৮৭ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কারী ইলিয়াছুর রহমান ও মাতা নেওয়া বেগম। শিক্ষা জীবনে তিনি চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা থেকে আলিম এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি আত-তাখাসসুস ফিল-ফিকহি ওয়াল ইফতা ডিগ্রিও লাভ করেন।

২০১৫ সালে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ৩৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক (ইসলামী শিক্ষা) হিসেবে যোগদান করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক (ইসলামী শিক্ষা) ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা-এ কর্মরত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।