
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সাথে জকিগঞ্জ উপজেলার সাংবাদিকদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জকিগঞ্জ উপজেলার সাম্প্রতিক সামাজিক সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। আলোচনায় বিশেষভাবে উঠে আসে- জুয়াখেলা, জন্মনিবন্ধনে অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিরসন এবং কৃষি জমি রক্ষা।
সাংবাদিকরা বলেন, এলাকায় অবাধে জুয়াখেলা চলছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং সমাজে অপরাধের প্রবণতা বাড়াচ্ছে। জন্মনিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও হয়রানির অভিযোগও তুলে ধরা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।
তারা আরও বলেন, জকিগঞ্জে বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে তা মহাসড়কে ফেলা হচ্ছে, যার ফলে যেমন গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দিন দিন কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংবাদিকরা। এছাড়া শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত এবং জকিগঞ্জ বাজার এলাকায় যানজট সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ শাকির, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, ক্রীড়া সম্পাদক আজাদুর রাহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ হোসাইন আইমান এবং কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, সাইফুর রহমান, তানিম আহমদ ও উবেদুল্লাহ তালুকদার।
এছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সিনিয়র সহ-সভাপতি এখলাছুর রাহমান,অফিস সম্পাদক কে.এম. মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ লস্কর ও সদস্য ফয়সাল আহমদ সভায় অংশ নেন।
সভায় ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।