সবুজ প্রান্ত
১ মার্চ ২০১৯, ২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্ধ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
৫ম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৮ মার্চ জকিগঞ্জে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। প্রতীক পেছেন শুরু করেছেন প্রচারণা।

চেয়ারম্যান পদে :
এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো.আব্দুস সামাদ (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী সুয়েব আহমদ লস্কর (আনারস) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে:
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর (উড়োজাহাজ), উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজল কুমার সিংহ (মাইক), উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ (বই), সিলেট মহানগর আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর (চশমা), যুবলীগ নেতা নুরুল ইসলাম সোহেল (তালা), যুবলীগ নেতা শামীম হোসেন (বাল্ব), ফজলে আশ্রাফ মান্না (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে : মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থক এয়াহিয়া বেগম (হাঁস), উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী (কলস), সাবেক ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনের স্ত্রী সুলতানা আক্তার (ফুটবল) আওয়ামীলীগ নেত্রী ইউপি সদস্য মোছাঃ রুশনা বেগম রুপা (প্রজাপতি) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১০

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১১

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১২

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৩

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৫

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৬

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৮

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৯

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।