সবুজ প্রান্ত
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীরশ্রীতে প্রথমবারের মতো হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের সকল স্তরের মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসায় ও লিয়াকতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাজী আব্দুল হক ট্রাস্টের ১ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আলিয়া মাদরাসার দাখিল নবম, সপ্তম ও ইবতেদায়ী চতুর্থ, কওমী মাদরাসার মুতাওয়াসসিতাহ ২য় (সপ্তম), ইবতেদাইয়্যাহ চতুর্থ এবং হাফিজি মাদরাসার ১-৫ পারা, ১-১০ পারা, ১-২০পারা ও ১-৩০ পারা এই ৪ স্তরে মোট ৩১০ জন পরীক্ষার্থীর সমন্বয়ে এই পরীক্ষা আয়োজিত হয়।

বিপুল সংখ্যক অভিভাবক ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো। ট্রাস্টের পরিচালনা কমিটি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মাদরাসা,  স্কুলের শিক্ষকবৃন্দ  টাস্ট প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ  এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাস ভিন্ন পরিবেশের সৃষ্ঠি করে।

এসময় ট্রাস্ট প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী আবুল কালাম আজাদ এর পক্ষে পরীক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তাঁর অনুজ সিলেট মহাজনপট্টির ব্যবসায়ী নুরুল আলম, ট্রাস্টের উপদেষ্টা মাওলানা মোঃ ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ি, মাস্টার মোঃ মুতিউর রহমান চৌধুরী। তাঁরা ট্রাস্টের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে মুগ্ধ হন এবং উচ্ছ্বসিত প্রসংশা করেন।
ট্রাস্টের সচিব ও সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম এর তত্বাবধানে পরিচালিত বৃত্তি পরীক্ষা কার্যক্রম দেখতে আরও উপস্থিত ছিলেন মাস্টার আমান উদ্দিন, মো: আব্দুল বাছিত মহরির, মো: আব্দুল মালিক,  জামাল আহমদ, সেবুল আহমদ, মাওলানা আব্দুল গনি, মো: ফজলুর রহমান, মো: হিফজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইমদাদুর রহমান, মো: বিলাল আহমদ, মাস্টার এনামুল হক, মাস্টার শফিকুর রহমান, মাস্টার মুহিবুর রহমান, ডা: কয়েস চৌধুরী, সুলতান আহমদ, আব্দুস সবুর প্রমুখ।
উল্লেখ্য,  বীরশ্রী ইউনিয়নের গদাধর নিবাসী, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ তাঁর মরহুম পিতার স্মরণে “হাজী আব্দুল হক ট্রাস্ট “প্রতিষ্ঠা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।