জকিগঞ্জ প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় ১৫ জানুয়ারী বুধবার জকিগঞ্জের ফুলতলী ছাহেববাড়ী সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, সুলতানুল আরিফীন, রঈসুল কোররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দীসিন, মুজাদ্দিদে জামান, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর বার্ষিক ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সওয়াব মাহফিল। মাহফিল উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাখো মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত হয়েছে ঐতিহাসিক বালাই হাওর। প্রতিবছর ঈসালে সাওয়াব মাহফিলে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর লক্ষ লক্ষ ভক্ত-মুরিদীন, মুহিব্বীন ও ধর্মপ্রান মানুষের সমাগম ঘটে। এ অঞ্চলে ফুলতলী ছাহেব বাড়ীর ঈসালে সাওয়াব মাহফিল হচ্ছে সর্ববৃহৎ গণজামায়েত।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।