সবুজ প্রান্ত
৭ জানুয়ারী ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ আগস্ট পরবর্তী দেশের পরিস্থিতি অনুকূল হওয়ায় বিপুলসংখ্যক প্রবাসী দেশে ফিরে এসেছেন। আমি অন্তত এটাই ধারণা করছি। কারণ, পূর্ববর্তী সরকার এমনভাবে দলীয়করণ করেছিল যে, সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগের সমর্থক নয়, তারাও শত্রুভাবাপন্ন আচরণের শিকার হতেন। এর ফলে প্রবাসীরাও দেশে আসাকে নিরাপদ বলে মনে করতেন না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম, ৮ম শ্রেণির এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রিতে অধ্যয়নরত ৫৭৪জন শিক্ষার্থীকে নগদ প্রায় ২২ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, ‘বিশ্বনাথের শিক্ষার মান উন্নয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে আমি মনে করি, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আধুনিক শিক্ষার কলাকৌশলের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। ছেলেদের চেয়ে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেশি। সবাইকে লেখাপড়ার প্রতি সমানভাবে আগ্রহী করে তুলতে কাজ করা জরুরী।’
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলজার খান, যুগ্ম সম্পাদক কবির মিয়া ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি মাফিজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক নুরে আলম, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুস সাত্তার, ট্রাস্টি গৌছ আলী, আব্দুর রুপ, আব্দুল মজিদ, খলিলুর রহমান, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন, ট্রাস্টের সহসভাপতি মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টি নেছার আলী, সলিসিটর আনছার হাবিব, বাবরুল হোসেন বাবুল, তোফাজ্জল আলম তোফায়েল, মুমিন খান মুন্না, ফারুক মিয়া, আব্দুল কুদ্দুস, ড. মুজিবুর রহমান, আনোয়ার খান, জামাল আহমদ, আবুল খয়ের, জাকির হোসেন কয়েছ, শেখ হারুনুর রশিদ, আব্দুল ওয়াহিদ আলমগীর, শেখ আবুল বাশার।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ট্রাস্টের বৃত্তি পেয়ে উচ্চতর শিক্ষা অর্জন করা প্রদীপ পাল। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে প্রয়াত সকল ট্রাস্টিদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।