সবুজ প্রান্ত
৬ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থা গুরুতর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আচমকা পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। পরে জানা যায়, তিনি স্ট্রোকও করেছেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় এবং বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

তার ছোট ভাই শাকরিন সিদ্দিক জানান, দুপুরে তিনি স্বাভাবিকভাবেই ব্যাংকে গিয়ে লেনদেন করেন। এরপর ঢাকা ক্লাবে গিয়ে কথা বলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষার পর চিকিৎসকরা স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বাংলাদেশের শিক্ষা ও সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনার পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। শিক্ষক সমিতির নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন তিনি। নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য স্পেনের রাজা তাকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মানে ভূষিত করেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিবার ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।