সবুজ প্রান্ত
৩০ মার্চ ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির সাবেক অধ্যাপক জকিগঞ্জের প্রফেসর ড. মুহিবুর রহমানের ইন্তেকাল

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মহিবুর রহমান আজ (রবিবার) সকাল ৭টার সময় ঢাকা ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমকে আজ বাদ জোহর ঢাকার বনানীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 



অধ্যাপক ড. মুহিবুর রহমান ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন। ১৯৭৮ সালের আগষ্ট মাস থেকে তিনি অধ্যাপক পদে নিয়োগ লাভ করেছিলেন। তাঁর রাসায়নিক বিষয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য রচিত ” উচ্চ মাধ্যমিক রসায়ন” নামের একটি পাঠ্য বইও রয়েছে। 
জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামে ১৯৪৪ সালের ২ জানুয়ারী মোঃ মুহিবুর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হাজী মমতাজ আলী তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে ডাক বিভাগে চাকুরী করেন এবং পোষ্টমাস্টার হিসেবে অবসর গ্রহণ করেন। ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। 
সুদীর্ঘ কর্মজীবনে অধ্যাপক ড. মুহিবুর রহমানের তত্ত্বাবধানে প্রায় একশত জন ছাত্র/ছাত্রী গবেষণা করে এম এস সি, এম ফিল এবং পি এইচ ডি ডিগ্রী লাভ করেছেন। এদের অনেকেই এখন দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।
বিজ্ঞান চর্চার সংগঠক হিসেবে অধ্যাপক মুহিবুর রহমান বাংলাদেশে অনেক অবদান রেখেছেন। দেশের বৃহত্তম বিজ্ঞান সমিতি ‘বাংলাদেশ রসায়ন সমিতি’র প্রেসিডেন্ট হিসেবে (২০০৭-২০১০) তিনি বাংলাদেশের রসায়ন চর্চাকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। এ ছাড়া তাঁর নেতত্বে ২০০৭ সাল থেকে বাংলাদেশে প্রতি বৎসর রসায়ন অলিম্পিয়াডের আয়োজন শুরু হয়। তিনি এসোসিয়েশন অব হুমবোল্ডট ফেলোজ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং ২০০৩-২০১০ সময়কালে প্রেসিডেন্ট ছিলেন। তাঁর নেতৃত্বে জার্মানীর সাথে বাংলাদেশের বিজ্ঞানীদের সহযোগিতামূলক গবেষণা কর্ম প্রসার লাভ করে। দেশে ও বিদেশে বিভিন্ন সম্মেলনে যোগদানের মাধ্যমে অধ্যাপক মুহিবুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে অবসর গ্রহণ করে অধ্যাপক মুহিবুর রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর প্রাক্তন ছাত্র ও সহকর্মীদের সাথে গবেষণা কাজ অব্যাহত রেখেছিলেন।



ব্যক্তিগত জীবনে অধ্যাপক মুহিবুর রহমান চার কন্যার জনক। স্ত্রী শামীম রহমান ইংরেজীতে মাস্টার্স ডিগ্রীধারী এবং বেসরকারী কলেজ এবং ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছেন। বড় মেয়ে লুনা নাসরিন কানাডার গুয়েলফ বিশ্ববিদ্যালয়ে প্রাণ-রসায়ন বিষয়ে পি এইচ ডি ডিগ্রীর জন্য অধ্যয়ন করছেন। মেজো মেয়ে ফিয়োনা কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে এম এস ডিগ্রী লাভ করে এখন ঐ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। দুই যমজ মেয়ে মনিকা এবং আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ফার্মেসী এবং প্রাণ-রসায়ন বিসয়ে পি এইচ ডি ডিগ্রীর জন্য অধ্যয়ন করছে।
এদিকে তার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জকিগঞ্জ লেখক পরিষদের সভাপতি লন্ডন প্রবাসী মাওলানা আবদুল আউয়াল হেলাল, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান মানিকপুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সিলেট জেলা ও দায়রা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মুফিকুল হক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১০

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১২

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৩

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৪

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৫

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৭

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৮

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৯

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।