সবুজ প্রান্ত
১০ অক্টোবর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে তালামীযের নাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও নাত মাহফিল



বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মাস রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা–২০২৫”-এর পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। উদ্বোধকের বক্তব্য রাখেন আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাওলানা নোমান আহমদ এবং সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী।
স্বাগত বক্তব্য দেন শাখার সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন রিসালাহ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ও আমন্ত্রিত নাশিদ শিল্পীবৃন্দ। কেরাত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা সাইফুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।