সবুজ প্রান্ত
১০ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জকিগঞ্জ, উড়ে গেল প্রধান শিক্ষকের ঘর

সিলেটের জকিগঞ্জ উপজেলায় শুক্রবার গভীর রাতে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব চালায়। হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে। এ গ্রামের বাসিন্দা ও কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম পরিবারসহ গভীর রাতে পড়েন ভয়াবহ বিপদের মুখে।

তিনি জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে তার ঘরের টিনের চাল ছিঁড়ে উড়ে গিয়ে পড়ে পাশের একটি ফসলি জমিতে। ঘুমন্ত অবস্থায় পরিবারটি আতঙ্কে একটি ছোট কক্ষে আশ্রয় নেয়। ঝড়ে চালের সঙ্গে বৈদ্যুতিক ফ্যানও উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র, দুই মেয়ের পাঠ্যবই এবং আসবাবপত্রসহ বহু মূল্যবান সামগ্রী।

এদিকে ঝড়ের প্রভাবে উপজেলার শরীফগঞ্জ এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে জকিগঞ্জ-সিলেট সড়কে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি অপসারণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের প্রবল ঝড় এবার মৌসুমের প্রথম দেখা গেল। আকস্মিক এই দুর্যোগে অনেকের ঘরবাড়ি ও মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।