সবুজ প্রান্ত
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগ, বাজার কমিটির ধামাচাপা দেওয়ার চেষ্টা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি বাজারে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের মূল অভিযুক্ত হলেন নবদ্বীপ বৈদ্য (৫৫), যিনি উপজেলার লাউতা ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওই বাজারের একটি টেইলার্সের দোকান পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর প্রথমে বাজার কমিটি বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী কিশোরীর পরিবার বিয়ানীবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভুক্তভোগী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
যেভাবে ঘটনাটি প্রকাশ পেল
ঘটনাটি ঘটে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময়। স্থানীয় কালিবাড়ি বাজারে নবদ্বীপ বৈদ্যের টেইলার্সের দোকানে ওই কিশোরীকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান কয়েকজন যুবক। তারা তাৎক্ষণিকভাবে ভিডিও ধারণ করেন এবং কিশোরীর সঙ্গে কথা বলার পর যৌন নির্যাতনের বিষয়টি জানতে পারেন।
ঘটনার পরপরই বাজার বণিক সমিতি বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। অভিযোগ উঠেছে, তারা ভুক্তভোগীর পরিবারকে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে চাপ দেয়। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সন্দ্বীপ পাল বলেন, “আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। ঘটনাটি সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ তখন ছিল না।”
অন্যদিকে, ভুক্তভোগীর বাবা জানান, তারা এলাকার স্থায়ী বাসিন্দা না হওয়ায় প্রথমে ভয়ে মুখ খোলেননি। পরে স্থানীয় কিছু যুবকের সহায়তায় তারা আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পান। তিনি বলেন, “আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার চাই। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
কিশোরীর পরিবার জানিয়েছে, প্রথমে তারা মেয়েকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, “আমরা কিশোরী যৌন নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।