সবুজ প্রান্ত
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে নিখোঁজ ব্যাংকারের সন্ধান চায় পরিবার

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের পাঠানপাড়া শিববাড়ি এলাকায় বাসা থেকে ব্যাংকের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন ৪৭ বছর বয়সী ব্যাংকার মফিজুর রহমান বাবুল। নিখোঁজের চার দিন পেরিয়েও তার কোনো খোঁজ পাননি পরিবার। তারা উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দ্রুত বাবুলকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।

বাবুলের স্ত্রী শেখ জেসমিন রহমান জানান, গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি দুপুরের খাবারের পর ব্যাংকের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। রাত পর্যন্ত বাড়িতে ফেরেননি। রাত ৮টায় ফোনে যোগাযোগ করতে গেলে ফোন বন্ধ পাওয়া যায়। ব্যাংকে ফোন করা হলে জানা যায়, বাবুল সেখানে যাননি।

পরিবার ও সূত্র জানিয়েছেন, বাবুলের ব্যাংকের সঙ্গে কোনো আর্থিক বা বৈবাহিক ঝামেলা ছিল না এবং তিনি অন্য কারো সঙ্গে বিবাদে জড়িত ছিলেন না। নিখোঁজ হওয়ার সময় তার মোবাইল ফোন বেলা ৩.৩০টায় কদমতলী এলাকায় সক্রিয় ছিল; এরপর তা বন্ধ হয়ে যায়।

বাবুল নিখোঁজ হওয়ার ঘটনায় তার ভাইপো মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নাম্বার-৫১৬) করেছেন। পরদিন, ১১ সেপ্টেম্বর জেসমিন রহমান র‌্যাব-৯-এ আরেকটি জিডি দায়ের করেন।

মোগলাবাজার থানার এসআই মো. নূর উদ্দিন বলেন, “পরিবার ও সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। অনুসন্ধান চলমান রয়েছে, তবে এখনও নিখোঁজ হওয়ার পেছনের কোনো সূত্র পাওয়া যায়নি। ফোন সচল হলে বিষয়টি পরিষ্কার হবে বলে আমরা আশাবাদী।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।