জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বিকেলে কালিগঞ্জ বাজারের পূর্বে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে নিখোঁজের তিন দিন পর নোমান উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।