সবুজ প্রান্ত
৫ অক্টোবর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি ২০২৬: বাংলা, আইসিটি ও ব্যাংকিংয়ে নতুন প্রশ্ন কাঠামো

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিশেষত বাংলা ২য় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং এই তিনটি বিষয়ের কাঠামো সংশোধিত হয়েছে। 
রোবাবার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। নতুন এই কাঠামোটি ২০২৬ সালের এসএসসি এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা থেকেই কার্যকর হবে।
​পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বাংলা ২য় পত্রের রচনামূলক অংশে ‘অনুবাদ’ প্রশ্নটি বাতিল করা। অনুবাদের জন্য বরাদ্দ থাকা ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য নির্ধারিত হয়েছে। ফলে এই অংশে মোট ছয়টি বিভাগ (অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ) থাকবে।
​অন্যদিকে, আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এই অংশের ১০ নম্বর বহুনির্বাচনী অংশে যুক্ত হওয়ায় বহুনির্বাচনী প্রশ্নের মোট সংখ্যা ২৫টি হবে, যার পূর্ণমান ২৫। তত্ত্বীয় অংশের এই ২৫ নম্বরের সঙ্গে ব্যবহারিক অংশে ২৫ নম্বরের কাজ করতে হবে শিক্ষার্থীদের।
​ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নে মোট ১৫টি প্রশ্ন থাকবে (ফিন্যান্স থেকে ৮টি ও ব্যাংকিং থেকে ৭টি)। শিক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন ৮টির মধ্যে উভয় অংশ থেকে ন্যূনতম ২টি করে মোট ৫টির উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্নের সংখ্যা অপরিবর্তিত রেখে ৩০টি থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।