সবুজ প্রান্ত
৫ অক্টোবর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ৩৮ মাসে ৯৭ সহকারী শিক্ষক অনুপস্থিত

৬৮ জনকে চাকরিচ্যুত, ২৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে

গত ৩৮ মাসে (২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত) সিলেটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ জন সহকারী শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের সবার বিরুদ্ধেই বিভাগীয় মামলা হয়েছে। এরমধ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আর বাকি ২৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

অভিযুক্তদের মধ্যে ৭২ জন নারী ও ২৫ জন পুরুষ শিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রাথমিকের সহকারী শিক্ষকেরা যে বেতন পান, তা দিয়ে পরিবার চালানো খুবই কষ্টসাধ্য। তাই অনেকে স্কুল শেষে টিউশনি করেন, আবার কেউ কেউ উন্নত জীবন ও সন্তানের ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন।

বিদেশে গেছেন ছয়জন, বাকিরা হঠাৎ উধাও

জানা গেছে, এ সময়ের মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ জন ও সদর উপজেলার একজনসহ ৬ জন শিক্ষক ছুটি নিয়ে বিদেশে গিয়েছিলেন। তবে ছুটির সময় শেষ হলেও তারা আর কর্মস্থলে ফেরেননি, ফলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা হয়।
বাকি ৯১ জন শিক্ষক কোনো ছুটি ছাড়াই হঠাৎ চাকরি থেকে লাপাত্তা হয়ে যান।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, বিশ্বনাথে সবচেয়ে বেশি—১৬ জন শিক্ষক অনুপস্থিত। এরপর ওসমানীনগরে ১৩, বিয়ানীবাজারে ১১, সদর ও দক্ষিণ সুরমায় ৯ জন করে, বালাগঞ্জে ৮, কানাইঘাট ও জকিগঞ্জে ৭ জন করে, গোলাপগঞ্জে ৪, গোয়াইনঘাটে ৩ ও ফেঞ্চুগঞ্জে ২ জন।
অন্যদিকে, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে সবচেয়ে কম—প্রতিটিতে ১ জন করে।

জানা গেছে, ২০২২–২৩ সালে প্রবাসী অধ্যুষিত সিলেটে যুক্তরাজ্যে যাওয়ার প্রবণতা বাড়ে, তখন প্রাথমিকের বহু শিক্ষক পরিবারসহ প্রবাসে চলে যান। কেউ কেউ ইউরোপের অন্যান্য দেশেও স্থায়ী হয়েছেন।

শিক্ষা কার্যক্রমে বড় সংকট

এ ঘটনায় সিলেট জেলার সরকারি প্রাথমিক শিক্ষায় গুরুতর সংকট সৃষ্টি হয়েছে। শিক্ষকের অভাবে শুধু পাঠদানই নয়, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে সরকারি বিধি মোতাবেক ৬৮ জনকে বহিষ্কার করা হয়েছে, বাকি মামলাগুলোর তদন্ত প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, “তদন্তে দেখা গেছে, অধিকাংশ শিক্ষকই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। সরকারি চাকরি ছেড়ে বিদেশে চলে যাওয়ার প্রবণতা সিলেটের বাইরে অন্য জেলায় তেমন নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।