সবুজ প্রান্ত
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর কার্ডিফ সফর সম্পন্ন

কার্ডিফ (যুক্তরাজ্য) প্রতিনিধি :

বাংলাদেশের প্রখ্যাত ইসলামী গবেষক ও দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর দাওয়াতি সফর যুক্তরাজ্যের কার্ডিফে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সফরকালে তিনি কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ এবং পরিচালনা করেন শাহজালাল মসজিদের ট্রাস্টি ও জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর। এসময় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের নেতৃবৃন্দসহ স্থানীয় আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময়ে আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আল্লাহ তাআলা যাকে কোনো ভালো কাজে যুক্ত করেন, এটি তার জন্য বিশেষ অনুগ্রহ। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানই হলো সমাজে নেক কাজের প্ল্যাটফর্ম।” তিনি কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগকে কুরআনের আলোয় শিশুদের আলোকিত করার মহৎ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাদ যোহর তিনি কার্ডিফ শাহজালাল মসজিদে কমিউনিটি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্যের জন্য দোয়া পরিচালনা করেন। দিনশেষে আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের উদ্যোগে কার্ডিফ জালালিয়া মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন। এতে কার্ডিফ ও পার্শ্ববর্তী শহরের অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।