সবুজ প্রান্ত
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনও এবার শ্রেণিকক্ষে শিক্ষক

মতিউর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি ::


প্রশাসনিক ব্যস্ততা, দাপ্তরিক সভা কিংবা উন্নয়ন কার্যক্রম—এসবই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিত্যদিনের কাজ। তবে এবার ভিন্ন এক রূপে দেখা গেলো সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীকে। হঠাৎই তিনি হয়ে গেলেন শিক্ষক।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব জাফলং ইউনিয়নের একটি গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিশুদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা করেন এবং পড়াশোনার সহজ কৌশল শিখিয়ে দেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যার তাদের মজার মজার গল্প শুনিয়েছেন, প্রশ্ন করেছেন এবং পড়া মনে রাখার উপায় শিখিয়েছেন। খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব সম্পর্কেও অভিভাবকের মতো পরামর্শ দিয়েছেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, “ইউএনও স্যার শুধু শিশুদের পাঠদানই করেননি, আমাদেরও শিক্ষা উন্নয়ন নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।”

নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “শিশুদের পড়াতে আমার ভীষণ ভালো লাগে। এতে শিক্ষার্থীদের শেখানো যেমন হয়, তেমনি সরেজমিনে বিদ্যালয়ের সমস্যাও চিহ্নিত করা যায়। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। একজন সরকারি কর্মকর্তা ও নাগরিক হিসেবে শিক্ষা খাতে অবদান রাখতে পারা আমার জন্য গর্বের বিষয়।”

তিনি সীমান্ত এলাকায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য স্থানীয় যুবসমাজের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।