![]() |
| ছবি : ক্রিকইনফো |
আগে ব্যাট করে আফগানিস্তান ১৪৭ রান সংগ্রহ করে, যেখানে ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ ৩৮ রান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের শিকার ছিল দুটি করে উইকেট।
রান তাড়ায় নেমে আবারও বাংলাদেশের টপ অর্ডার ছিল ব্যর্থ। পাওয়ার প্লে-তেই মাত্র ২৪ রানে হারায় ৩ উইকেট। জাকের আলী ও শামীম পাটোয়ারীর ব্যাটে দল ম্যাচে ফিরলেও, তাদের বিদায়ের পর ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে জয়ের আশা প্রায় ফিকে হয়ে যায়। সেখান থেকে ৯ নম্বরে নেমে আসা অভিজ্ঞ নুরুল হাসান সোহান দলকে শুধু জেতালেনই না, এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ ট্রফিও এনে দিলেন। এই জয়ে শারজাহতে বাংলাদেশের সিরিজ নিশ্চিত হলো।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।