সবুজ প্রান্ত
২ অক্টোবর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাথে ওসির মতবিনিময়

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সুসম্পর্ক জরুরি: নবাগত ওসি তরিকুল

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেছেন— “অপরাধ দমনে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কঠিন।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গোয়াইনঘাট থানার ওসি কার্যালয়ে উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওসি তরিকুল ইসলাম আরও বলেন, “বিশেষ করে মাদক নির্মূল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে তথ্যভিত্তিক সাংবাদিকতা বড় ভূমিকা রাখে। কোনো সাংবাদিক তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশের সময় হুমকির মুখে পড়লে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।”

সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল মালিক, সহ-সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন ও নির্বাহী সদস্য মারজানুল আজহার জুনেদ।

এসময় মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি রুবেল আহমদ, গোয়াইনঘাট দর্পনের প্রতিনিধি ইমরান আহমদসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।