সবুজ প্রান্ত
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেটে নাগরিক সমাজের পদযাত্রা

সিলেটে অবৈধ যানবাহন বন্ধে রাজপথে নেমেছেন নাগরিক সমাজ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দরবাজারের কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া পদযাত্রা চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সকাল থেকেই কোর্ট পয়েন্টে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিক। সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন—‘অবৈধ গাড়ি চলবে না’, ‘নগরবাসীর প্রাণের দাবি, অবৈধ যানবাহন বন্ধ করো’, ‘ব্যাটারিচালিত রিকশা মরণফাঁদ’, ‘রাজপথ-ফুটপাত দখলমুক্ত করো’।

সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে নগরে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। তবে সাম্প্রতিক অভিযানের ফলে হাসপাতালের জরুরি বিভাগে ভিড় কমেছে, যানজটও কিছুটা লাঘব হয়েছে। তারা অবৈধ যানবাহন দমন ও নগরের সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দুর্গাপূজার পর আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।