সবুজ প্রান্ত
২০ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরাম -এর যাত্রা শুরু

ফ্রান্সে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের উদ্যোগে ‘বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরাম ফ্রান্স’ নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) প্যারিসের ক্যাতসিমার এলাকার ইষ্টিকুটুম রেস্টুরেন্টে এক সভার মাধ্যমে ফোরামের কমিটি গঠন করা হয়। সংগঠক জহির উদ্দীন ইমনের সঞ্চালনা ও মোহাম্মদ আলীম উদ্দীনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুত তহুর, সিনিয়র সহসভাপতি সোয়েব আহমদ, সহসভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লিজাদ এবং সহসাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন ইমন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলীম উদ্দীন, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, অফিস সম্পাদক ইকবাল হোসেন, সংস্কৃতি সম্পাদক সাহেদ আলী, শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাকিল হোসেন ও ছাত্রকল্যাণ সম্পাদক সোজেল আহমদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সামছুল ইসলাম, আব্দুল হক ও সোহেল আহমদ।

সভায় জানানো হয়, ফোরামের প্রথম প্রকল্প হিসেবে বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দুই লাখ টাকায় ১৮টি ছাগল বিতরণ করা হবে।

ফোরামের নেতৃবৃন্দ বলেন, ‘আমরা প্রবাসে থেকেও প্রিয় মাতৃভূমির পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যেতে চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।