সবুজ প্রান্ত
১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহতাব উদ্দিনকে প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা


স্টাফ রিপোর্ট 

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও তরুণ সংবাদকর্মী মাহতাব উদ্দিনের প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে জকিগঞ্জের আটগ্রাম স্টেশনে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রবাসগামী এই সদস্যকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা সভায় বক্তারা বলেন—মাহতাব উদ্দিনের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাংবাদিকতার প্রতি অনুরাগ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল করেছে। তার প্রবাস জীবন সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, বিদেশের মাটিতে থেকেও তিনি যেন প্রবাসী জকিগঞ্জবাসীর কাছে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম ও এলাকার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেন—এটাই সবার প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মঞ্জুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, সদস্য সাইফুর রহমান, সংবাদকর্মী মাজহারুল ইসলাম চৌধুরী ও আখতারুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।