সবুজ প্রান্ত
১৩ নভেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের দাতা সদস্য হলেন যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্যের ডরসেটের বাসিন্দা ও সমাজসেবক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদকে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের গোল্ডেন দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

৩০ জুন ২০২৫ তারিখে ফান্ডের ১২ নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সেলিম আহমেদকে। ১১ নভেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবে সাংবাদিকদের কল্যাণে আনুষ্ঠানিকভাবে ফান্ডের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফান্ডের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল ও আবুল খায়ের।

অনুষ্ঠান শুরু হয় ফান্ডের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন এর পরিচালনায়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফান্ডের সদস্য মো. জামাল মিয়া। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু এবং বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ।

মানবতার কল্যাণে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন সমাজসেবক সেলিম আহমেদ। সাংবাদিকদের কল্যাণে ভুমিকা রাখায় এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।