সবুজ প্রান্ত
২১ নভেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ পৌরসভা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, “দেশের অগ্রগতির দায়িত্ব এবং আগামী প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।”

তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। আমরা সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে কাজ করছি। আল্লাহ যদি আমাদের সরকারে বসান, তাহলে সকলকে সঙ্গী করেই মানবিক দেশ গড়বো, দেশের চিত্র পাল্টে দেবো। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজীমুক্ত সমাজ উপহার দেবো।

তিনি আরও বলেন, একদল লুটপাট করবে, বিদেশে বেগমপাড়া গড়ে তুলবে, আর দেশের মানুষ অত্যাচারের শিকার হবে—এটা আমরা চাই না। জনগণের চাওয়া এখন পরিবর্তন। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ ব্যাংক লুট করবে না, মানুষ খুন করবে না, সম্পদ আত্মসাৎ করবে না।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা হলে পৌরসভা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভা সভাপতি আবু রুশদ ইকবালের সভাপতিত্বে এবং যুব বিভাগ সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জামায়াতের উপজেলা আমীর কাজী জালাল উদ্দীন, সাবেক আমীর গোলাম রুকবানী জাবেদ, সেক্রেটারি সারওয়ার হোসাইন, ছাত্রশিবিরের সাবেক পূর্ব জেলা সভাপতি মারুফ আহমদ, পৌর সেক্রেটারি মুনিম আহমদ, শ্রমিক কল্যাণ সভাপতি আলী আকবার রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।